রবিবার সকালে বাগলিহারের গেট খোলা হল

২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গিরা গুলি করে হত্যা করে ২৬ জন নিরস্ত্রকে। ভারত প্রত্যাঘাতের অভিযানে নামে। শুরু হয়,’অপারেশন সিঁদুর’। সিন্ধু চুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত। শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হলেও, সিন্ধু চুক্তি স্থগিতের বিষয়ে নতুন করে ভারত কোনও বার্তা দেয়নি। জানা গিয়েছে শনিবারই বাগলিহার বাঁধের দুই গেট খুলে দিয়েছে ও ফুঁসছে চেনাব।

শনিবার সকাল ৮.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত খোলা ছিল বাগলিহার বাঁধ। রবিবার নতুন করে বাগলিহার বাঁধের ১ টি গেট খুলে দেওয়া হয়েছে। রিয়াসির সালাল বাঁধ থেকেও ফুলে ওঠা চেনাবের জল বইছে তীব্র গতিতে। এদিকে শুক্রবার প্রবল বর্ষণের পর থেকেই চেনাব ফুলেফেঁপে উঠতে থাকে। তারপরই বাঁধের ওই ২ গেট খুলে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সাফ জানিয়েছেন, তাঁরা কোনও দিনওই এই সিন্ধু চুক্তির সপক্ষে ছিলেন না। ভারত পাক উত্তেজনার পরিস্থিতির মাঝে মোদী সরকার সিন্ধু জল চুক্তি নিয়ে পদক্ষেপ করতেই পাল্টা পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *