বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে উপস্থিত সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব এমন একটি সংস্থা তিনি ডাক্তারদের দিয়ে তৈরি করতে সক্ষম হয়েছেন। ডাক্তারদেরকেও ধন্যবাদ জানাব তারা তাদের মুল্যবান সময়ের বাঁচিয়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। সব রোগীরা যাতে সুষ্ঠু চিকিৎসা পরিষেবা পেয়ে সুস্থ হন আমরা সেই চেষ্টা করবো। রবিবার প্রগ্রেসিভ হেলথ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এসে এমনই মন্তব্য করেন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। এদিন উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভা ২ নম্বর ওয়ার্ডে প্রগ্রেসিভ হেলথ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। অনুষ্ঠানে ডাঃ কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত সরকারি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সুপার ডক্টর সুব্রত মন্ডল, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুন ভৌমিক, পুরপ্রধান অশনি মুখার্জি সহ বিশিষ্ট ডাক্তাররা। এদিন চিকিৎসক সাংসদকে একাধিক রোগী দেখতেও দেখা যায়। তিনি রোগী দেখে প্রেসক্রিপশনও লিখে দেন। শিবিরে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে ভীড় জমায়। তারা সাংসদ সহ সকল ডাক্তার বিশেষত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।

তবে এদিনের অনুষ্ঠানে স্থান পুরপিতাকে না ডাকায় তৃণমূলের অন্দরে কোন্দল শুরু হয়েছে। পাশাপাশি এদিনের শিবিরের নিজের ছেলে ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদার কে আমন্ত্রণ সাংসদ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একদা সাংসদ ঘনিষ্ঠ বারাসাত পুরসভার পুরপ্রধান অশনি মুখার্জি কে “বড় ডাক্তার” বলায় রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *