শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে বাড়ানো হল ‘লেডিজ’ কামরা

মহিলা যাত্রীদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ রেলের। সব ইএমইউ (EMU) লোকাল ট্রেনে অতিরিক্ত ১টি করে মহিলা কামরা সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী সমস্ত ইএমইউ রেকে বর্তমানে আরও মহিলা কামরা যুক্ত করা হয়েছে। সকালে বা সন্ধ্যায় ব্যস্ত সময়ে মহিলাদের ভিড় যখন বেশি হয়, সেই সময়ের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগেই আশোকনগর, বারাসত ইত্যাদি স্টেশন থেকে পুরুষ যাত্রীদের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। মহিলা কামরা বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ওই যাত্রীরা।

শিয়ালদহ বিভাগে মহিলা যাত্রীর সংখ্যা মোট যাত্রীর প্রায় ২৫ শতাংশ। আগের ২টি মহিলা কোচের পাশাপাশি আর একটি মহিলা কামরা সংযোজন করায় ভিড় নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হয়েছে। এখন শিয়ালদহ স্টেশনের ২৩টি প্লাটফর্মেই ১২ কামরার ইএমইউ রেক চলাচল করতে পারে। আগে ৯ কোচের ট্রেন চলত, ফলে ২টি মহিলা কোচ থাকলে বাকি ৭টি ছিল সাধারণ বা জেনারেল কোচ। এখন কোচের সংখ্যা বেড়ে যাওয়ায় ৯৫০টি লোকাল ট্রেনই ১২ কোচের। মাত্র ৩টি মহিলা কোচ হলে বাকি ৯টি জেনারেল কোচ থাকছে। আগের তুলনায় পুরুষ যাত্রীদের কোচের সংখ্যা বেড়েছে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগমের নেতৃত্বে শিয়ালদহ বিভাগ ১৫ কামরার ইএমইউ চালানোর জন্য পরিকাঠামোর ক্ষেত্রে জোর দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *