সোমবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল নদিয়ার কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর এলাকায় কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে যাত্রী তোলা নিয়ে দুটি বাসের রেষারেষির জেরে উল্টে যায় একটি যাত্রী বোঝাই বাস। আহত প্রায় ৩০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুটি বাস নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে নিজেদের মধ্যে রেষারেষির করছিল। জাহাঙ্গীরপুর এলাকায় একটি বাস হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এর ফলে বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। স্বাভাবিকভাবেই ভোরবেলা এই দুর্ঘটনার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। তবে ঘটনার পর সক্রিয় ভূমিকা পালন করল পুলিশ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। সকালে বাসে যাত্রীসংখ্যা বেশি থাকলেও প্রাণহানির ঘটনা ঘটেনি এদিন। বাসের সামনের দিকের একটি চাকার অংশ খুলে গিয়েছে। একটি বাম্পারের উপর দিয়ে যাওয়ার সময় চাকার ওই অংশটি খুলে যায় বলে জানা গিয়েছে। সামনের চাকাটি বাম্পারের উপর ওঠার পরে বাসটিকে নিয়ন্ত্রণ করা যায় নি। একটু এগিয়ে রাস্তার উপরে উল্টে যায় বাসটি। যাত্রীরা সকলে বাসের মধ্যে আটকে পড়েন।ঘটনার পরেই পথচারী এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। এলাকাবাসীরাই বাসের মধ্যে থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। বাসের জানলা দিয়ে বার করে আনা হয় বেশ কয়েকজন যাত্রীদের।
Related Posts
কসবা গণধর্ষণ কাণ্ডে কলেজে থেকে বহিষ্কার দুই ছাত্র, চাকরি গেল মূল অভিযুক্তের, সিদ্ধান্ত কলেজ পরিচালন সমিতির
কসবা সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলেজ পরিচালন সমিতি। গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত দু’জন…
সন্দেহের বশে বাসন্তীতে ঘুমন্ত স্ত্রীকে খুন, পলাতক স্বামী
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : শুধুমাত্র স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহের বশে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল…
”কন্যাশ্রী চালুর পর প্রাথমিকে ছাত্রীদের ড্রপআউট শূন্য”, বর্ষপূর্তিতে কন্যাশ্রীর সাফল্যের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
১৪ আগস্ট, বৃহস্পতিবার কন্যাশ্রী প্রকল্পের দ্বাদশ বর্ষপূর্তি হল। বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো প্রকল্পের সাফল্যের খতিয়ান। ”আগে কন্যাশ্রী…
