উল্টো রথ ও মহরমে শহরের রাস্তায় ৫০০০ পুলিশ, নিরাপত্তায় জোর শনিবার উল্টো রথ আ রবিবার মহরমের দিন নিরাপত্তার পাশাপাশি শহরের ট্র্যাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিশেষ নজর দিচ্ছে লালবাজার। এই দুদিন শহরে ৫০০০ পুলিশ মোতায়েন থাকবে। শনিবার উল্টো রথে শহরের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা বেরোবে।তার ফলে শহরের কিছু রাস্তায় সাময়িক ভাবে ট্র্যাফিকের গতি শ্লথ হওয়ার সম্ভাবনা। শুক্রবার লালবাজারের তরফে জানানো হয়েছে, শহরের পথে পর্যাপ্ত পুলিশ থাকবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এ দিন অতিরিক্ত দু’হাজার পুলিশকর্মী বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে। শুধু ট্র্যাফিক নিয়ন্ত্রণ নয় , শহরের নিরাপত্তার বিষয়টিতেও বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান পুলিশকর্তারা।রবিবার মহরমের দিন শহরের বিভিন্ন রাস্তায় তাজিয়া–সহ শোভাযাত্রা বেরোবে। সে দিনও যানজটের আশঙ্কা থাকছে। যদিও রবিবার ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকবে।তবে নিরাপত্তার কারণে মহরমের দিন আড়াই হাজার অতিরিক্ত পুলিশকর্মী রাস্তায় থাকবেন। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা নোটিফিকেশনের মাধ্যমে থানাগুলিকে তাদের দায়িত্বের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন।সব মিলিয়ে উল্টো রথ এবং মহরমে মোট ৫০০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকছেন। থাকবেন শীর্ষ পুলিশকর্তারাও।
Related Posts
বেহালায় বেধড়ক মারে মৃত যুবক, অভিযুক্ত বন্ধু ও তাঁর বাবা
রবিবার সকালে বেহালার শখেরবাজার অঞ্চলে এক নৃশংস ঘটনা ঘটে গেল। মদ্যপান ঘিরে গোলমালের সূত্রপাত। এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল…
নীল ছবি দেখিয়ে নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে
অশ্লিল ভিডিও দেখিয়ে নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। বসিরহাটের হাড়োয়া থানা এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা গিয়েছে,…
গ্যাসের সঙ্কট নিয়ে নবান্নে জরুরি বৈঠক, দাম বৃদ্ধির প্রতিবাদে কলকাতায় মহামিছিল করবেন মুখ্যমন্ত্রী
রান্নার গ্যাসের সঙ্কট এবং মূল্যবৃদ্ধি ঘিরে রাজ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সমস্যার সমাধান খুঁজতে বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী…
