নদিয়ায় বেসরকারি বাসের ধাক্কায় গাড়ির ৫ যাত্রীর মৃত্যু

মঙ্গলবার সকালে নদিয়ার করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরগামী একটি চার চাকার গাড়ি করিমপুরে বাসের সাথে সংঘর্ষে ধাক্কা দেয় গাছে। আর তখনই ওই গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে বেসরকারি বাস। বাসের গতিবেগ তীব্র থাকায় ওই গাড়ির ব্যাপক ক্ষতি হয়। গাড়ির চালক–সহ ওই গাড়িতে থাকা মোট ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা। যদিও এখনও কারও পরিচয় জানা যায়নি। আহত হন ওই বেসরকারি বাসের একাধিক যাত্রী। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, আজ সকাল ৭টা নাগাদ কৃষ্ণনগর–করিমপুর রাজ্য সড়ক ধরে কলকাতার দিকে যাচ্ছিল মারুতি গাড়ি। প্রায় পাঁচজন ছিলেন গাড়িতে। দ্রুতগতিতে কলকাতাগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস এসে ওই গাড়িকে ধাক্কা মারে। তার জেরে ওই চার চাকার গাড়ি ধাক্কা মারে গাছে। নিয়ন্ত্রণ হারিয়েওই গাড়ির পিছনে ধাক্কা মারে বেসরকারি বাস। বাসের ধাক্কা এতটাই জোরালো ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভিতর থাকা যাত্রীরা সকলেই পিষে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করিমপুর থানার পুলিশ। ক্রেনের সাহায্যে ওই গাড়ি থেকে দেহগুলি বের করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *