উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : মাটির খুলি কারখানা থেকে ৩৪ জন শিশু শ্রমিক উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য বারুইপুরে।বারুইপুরের মাটির খুলি কারখানা থেকে অভিযান চালিয়ে উদ্ধার ৩৪ জন ভিন রাজ্যের শিশু শ্রমিক।বারুইপুর থানার হাড়দহ গ্রাম পঞ্চায়েতের কালাবাড়ু এলাকায় দু’টি মাটির খুলি কারখানায় অভিযান চালিয়ে ৩৪ জন ভিন রাজ্যের শিশু শ্রমিককে উদ্ধার করলো বারুইপুর থানার পুলিশ।অনেকদিন ধরেই ওই এলাকার খুলি কারখানা গুলোতে শিশু শ্রমিক হিসাবে কাজ করানো হচ্ছিল তাদেরকে।আর সেই খবরের ওপর ভিত্তি করেই বুধবার অভিযান চালায় রাজ্য শিশু সুরক্ষা দপ্তর।এই অভিযানে তাদের সহায়তা করে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিশু সুরক্ষা দপ্তর, জেলা আইনি সহায়তা দপ্তর ও বারুইপুর থানার পুলিশ।এদিন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় বারুইপুর থানায়।শিশু শ্রম আইন লঙ্ঘন করার ঘটনায় কারখানা মালিকদের খোঁজ চালানো হচ্ছে।
মাটির খুলি কারখানা থেকে ৩৪ জন শিশু শ্রমিক উদ্ধার
