ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। এবার ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাওয়ার পথে বাঁশতলা স্টেশনের কাছে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ বনদপ্তর। জানা যাচ্ছে, বাঁশতলার কাছে যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেই এলাকার তিন দিকে জঙ্গল। বৃহস্পতিবার গভীর রাতে ওই রেললাইন পেরিয়ে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল একটি হাতির দল। ঠিক সেইসময় দ্রুতগতিতে আসা জনশতাব্দী এক্সপ্রেস তিনটি হাতিকে ধাক্কা মারে। লাইনের উপরই পড়ে মৃত্যু হয় হাতিগুলির। তিনটি হাতির মধ্যে একটি পূর্ণবয়স্ক এবং দুটি হস্তিশাবক ছিল। লাইনে হাতির মৃত্যুর জেরে ঘটনাস্থলে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। বনদপ্তর এবং রেলকে খবর দিলে ক্রেনে করে হাতিগুলির দেহ সরানো হয়। যার ফলে দীর্ঘক্ষণ ওই এলাকায় ট্রেন পরিষেবা ব্যহত হয়। এভাবে পরপর ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুতে ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রা। রেল এবং বনদপ্তর দুটোকেই সমানভাবে দায়ী করছেন তাঁরা।যদিও বনদপ্তরের দাবি, পুরোটাই রেলের অসতর্কতার ফলে ঘটেছে। রেলকে আগে থেকে জানানো হয়েছিল বাঁশতলা এলাকা দিয়ে হাতির দল যাতায়াত করতে পারে। কিন্তু তা সত্ত্বেও সতর্ক হয়নি রেল। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ রেলকে সতর্ক করা হয়, হাতির দল লাইন পারাপার করতে পারে। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করেই স্বাভাবিক গতিতে ছুটেছে জনশতাব্দী এক্সপ্রেস। ধীরগতিতে ট্রেন চালানো হয়নি। তাছাড়া এই প্রথম নয়, এর আগেও যতবার রিভিউ মিটিং হয়েছে, প্রতিবারই রেলকে সতর্ক করা হয়। কিন্তু কার্যকরী পদক্ষেপ করছে না রেল। স্বভাবতই এই ঘটনায় ক্ষুব্ধ বনদপ্তর কড়া পদক্ষেপ করতে পারে বলে খবর।
Related Posts
মুকুল রায়ের প্রয়াণে শোক অনুব্রতর
কাজী আমিরুল ইসলাম : মুকুল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল। বলেন, মুকুল রায়কে তিনি নিজের দাদার মতো…
হাসপাতালে ভর্তি মাধবী মুখোপাধ্যায়ের স্বামী বর্ষিয়ান অভিনেতা নির্মল কুমার
অভিনেতা নির্মল কুমার চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি। তিনি কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী। পাশাপাশি অভিনেতা…
SIR শুনানিতে ৪ বার তলব, কাগজ জমা নিয়েও আতঙ্ক কাটেনি—ডানকুনিতে বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য
রাজ্যে SIR (Special Intensive Revision) শুনানি ঘিরে উদ্বেগের আবহের মধ্যেই হুগলির ডানকুনিতে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের…
