গুলি করে খুন ১৭ বছর বয়সী পাক টিকটক তারকা সানা! হত্যার নেপথ্যে কোন কারণ লুকিয়ে?

১৭ বছর বয়সী পাকিস্তানি টিকটিক তারকা সানা ইউসুফকে ইসলামাবাদে তাঁর বাড়িতে খুন করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, দুজন অপরিচিত ব্যক্তি এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। সানা দুটি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। হত্যাকাণ্ডের পর সানা সম্পর্কিত একাধিক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনার পর পাকিস্তানের জনগণ তাদের দেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। অনেক গুজবও রটেছে। কেউ কেউ বলছেন, খুড়তুতো ভাইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সানার খুড়তুতো ভাই এই কাজ করেছেন। আবার কেউ কেউ লিখছেন, টিকটক তারকা হওয়ার পর সানার বাবা ও ভাই তাঁকে হত্যা করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খুনের একদিন আগে নিজের জন্মদিন পালন করেছিলেন সানা। তাঁর ইনস্টাগ্রামে জন্মদিন উদযাপনের পোস্টও রয়েছে। ঠিক তার পরই এমন ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে। কেউ লিখছেন, সানার বাড়িতে আসা অতিথিই নাকি তাঁকে গুলি করেছে। কেউ কেউ তার বাবা ও ঘনিষ্ঠদের দোষারোপ করছেন।মামলাটির সঙ্গে তাঁর পরিবারের কেউ জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ‘অনার কিলিং’-এর দিকটিও খতিয়ে দেখছে। যদিও সানার পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *