উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : নির্বাচনের আগেই কুলতলির বিধায়কের হাত ধরে বিরোধী দল থেকে শাসক তৃণমূলে যোগদান কুলতলিতে। সামনে বিধানসভার নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে শাসক তৃণমূল কংগ্রেসের সংগঠন বাড়ানোর লক্ষে একাধিক সভা চলছে। রবিবার বিকালে জয়নগর দু’নং ব্লকের বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের কিল্লা দূর্গানগর কেবিএম মডেল স্কুলে তৃণমূল কংগ্রেসের যোগদান ও নির্বাচনী সভা হয়ে গেল। যাতে উপস্থিত ছিলেন কুলতলি বিধানসভা বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গনেশচন্দ্র মণ্ডল, বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসুরা গাজী,বাইশহাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরহোসেন গাজী, সুন্দরবন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি মিলন পুরকাইত সহ আরও অনেকে। এদিন বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের বিরোধী এসইউসিআই দলের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন সিপাই ও সাবিনা ঢালি, সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য নৃপতি গায়েন,বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি শৈলেন মণ্ডলের হাত ধরে প্রায় ১২০০ কর্মী সমর্থকরা তৃণমুল কংগ্রেসে যোগ দেন।এদিন তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন কুলতলির বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গনেশচন্দ্র মণ্ডলল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে এদিন বিরোধী দল থেকে শাসক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানালেন কুলতলির বিদায়ী বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল।
এদিন তিনি বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছর ধরে উন্নয়নের পর উন্নয়ন করে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করেছেন। বেকারদের জন্য যুবসাথী,আবাস-ঘর সহ একাধিক প্রকল্প তুলে দিয়েছেন মানুষের পাশে থাকেন তিনি। আর বিজেপি সাধারণ মানুষকে ভুল বোঝাচছেন। তাই আগামী দিনেও দিদি আপনাদের পাশে থাকবেন। আবার দিদি ক্ষমতায় আসবে বিজেপি যতই চেষ্টা করুক।আপনারা আমাদের পাশে থাকুন। এসআইআরের নামে মানুষদের হয়রানি করেছে। ভোটের লিস্ট থেকে নাম বাদ দিয়েছে। এর জবাব দিতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। এদিন কিল্লা দূর্গানগর থেকে তরণীর মোড় পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গনেশচন্দ্র মণ্ডল।



