বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত ১২, শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মঙ্গলবার আইপিএলের ফাইনালে পঞ্জাবকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ট্রফি জেতার পর আজ সেই জয় উদযাপনের জন্যই চিন্নাস্বামী স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ১৮ বছর পর প্রথমবার ট্রফি জিতেছে আরসিবি। চিন্নাস্বামী স্টেডিয়ামে দল পৌঁছতেই আরও ভিড় বাড়তে থাকে। এরপরেই শুরু হয় ধাক্কাধাক্কি। গেট খোলার জন্য সমর্থকরা গেটে রীতিমত ধাক্কা মারতে থাকে। নিমেষেই তৈরী হয় বিশৃঙ্খলার পরিস্থিতি। পুলিশ ছিল একপ্রকার নীরব দর্শক ছিল। গেট যখন প্রায় ভাঙার উপক্রম সেই সময়ে আসে পুলিশ। হালকা লাঠিচার্জ করতে হয় ভিড় সরাতে। বেঙ্গালুরুতে এদিন পদপিষ্ট হয়ে কমপক্ষে ১০-১২ জনের মৃত্যুতে প্রশ্ন উঠছে ভিড় সামাল দিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন রাখা হয়নি?

এই মর্মে নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ”বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদদলিত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। এই অকল্পনীয় ট্র্যাজেডিতে যারা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং এই কঠিন সময়ে ভগবান তাঁদের পরিবারকে শক্তি দিক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *