সূর্য রান না পেলে ব্যাটিংয়ে চাপ পড়বে: টি-২০ বিশ্বকাপ নিয়ে সাফ রোহিত

টি-২০ বিশ্বকাপে সূর্যকুমার যাদব ব্যাট হাতে সফল না হলে তার প্রভাব সরাসরি ভারতের ব্যাটিং শক্তিতে পড়বে—এমনটাই জানালেন রোহিত শর্মা। আগামী মাসে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপের আগে সূর্যের ফর্মকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।

রোহিত বলেন, অধিনায়কের ফর্মের চেয়ে দলের ব্যাটারদের ধারাবাহিকতাই বেশি জরুরি। সূর্য যদি ছন্দে না থাকে, তাহলে ভারতের ব্যাটিং লাইনআপ কার্যত এক জন কম নিয়ে নামবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এমন পরিস্থিতিতে দলের উপর বাড়তি চাপ তৈরি হওয়াটা স্বাভাবিক।

সূর্যের নেতৃত্বের প্রশংসা করে রোহিত জানান, সতীর্থদের ক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে তাঁর। কার কাছ থেকে কীভাবে সেরা পারফরম্যান্স আদায় করা যায়, তা সূর্য ভালোই বোঝে।

একই সঙ্গে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপের দল থেকে শ্রেয়স আইয়ার বাদ পড়া প্রসঙ্গেও মুখ খোলেন রোহিত। তিনি জানান, কেন দলে জায়গা হয়নি, তা সরাসরি শ্রেয়সকে জানানো হয়েছিল। অধিনায়ক হিসেবে এমন কঠিন সিদ্ধান্ত বারবার নিতে হয়েছে বলেও স্বীকার করেন রোহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *