ভোটারদের ‘না’ জানিয়ে ৭ নম্বর ফর্ম জমা দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। উত্তর হাওড়ায় এই বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল।ওই অভিযোগে এবার এফআইআর করার হুঁশিয়ারি দিলেন উত্তর হাওড়ার বিধায়ক। তৃণমূলের অভিযোগ, ভোটারদের না জানিয়ে ৭ নম্বর ফর্ম জমা দিচ্ছে বিজেপি। এর প্রতিবাদে উত্তর হাওড়ায় তৃণমূলের প্রতিবাদ মিছিল হলো মঙ্গলবার বিকেলে। তৃণমূলের অভিযোগ, সোমবার রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা হাওড়া সদরের মুখ্য নির্বাচনী কার্যালয়ে ফর্ম সেভেন জমা দিতে গিয়েছিলেন। এর প্রতিবাদে এদিন বিকেলে উত্তর হাওড়ার পানিট্যাঙ্ক মোড় থেকে সালকিয়া চৌরাস্তা পর্যন্ত মিছিল হয়।নেতৃত্ব দেন বিধায়ক গৌতম চৌধুরী। তাঁর অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশন যোগসাজস করে সাত নম্বর জমা দিয়ে ভোটারদের নাম বাতিল করে দিতে চাইছে। যাদের মধ্যে বহু ভোটার জীবিত রয়েছেন।ভোটারদের না জানিয়ে ফর্ম সেভেন জমা দেওয়া হলে এবার এইসব ভোটারদের নিয়ে এফআইআর করা হবে বলে হুঁশিয়ারি দেন বিধায়ক। অন্যদিকে, বিজেপি নেতা উমেশ রাইয়ের অভিযোগ, তৃণমূল কংগ্রেস এসআইআর ক্যাম্পগুলো দখল করে নিচ্ছে।বিধায়ক ভিতরে ঢুকে উৎপাত করছে। শাসকদলের বিএলএ-টু ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।সমস্ত প্রক্রিয়া বানচাল করতে চাইছে। নির্বাচন কমিশনকেই বিষয়টি দেখতে হবে।
ভোটারদের ‘না’ জানিয়ে ৭ নম্বর ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, উত্তর হাওড়ায় প্রতিবাদ মিছিল
