কেন্দ্রীয় বাজেট ও বাংলার অন্তর্বর্তীকালীন রাজ্য বাজেট—এই দুই বাজেটের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে তুলনামূলক চিত্র সামনে আনল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার কদমতলায় দলের মুখ্য সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্যগুলি তুলে ধরা হয়।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায় ও পুলক রায়। তাঁরা রাজ্য বাজেটে বিভিন্ন সামাজিক প্রকল্প, উন্নয়নমূলক খাতে বরাদ্দ এবং জনকল্যাণমূলক কর্মসূচির পরিসংখ্যান তুলে ধরেন। পাশাপাশি কেন্দ্রীয় বাজেটের বরাদ্দের সঙ্গেও তুলনা করা হয়।

বৈঠকে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প সংক্রান্ত তথ্য ও উপভোক্তাদের সংখ্যা তুলে ধরেন বিধায়িকা প্রিয়া পাল। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু পরিবার আর্থিক সহায়তা পাচ্ছে।
এদিনের সাংবাদিক বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী, সুকান্ত পাল, ডা. রানা চ্যাটার্জী, অরুণাভ সেন, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, কর্মাধ্যক্ষ তাপস মাইতি, হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, আইএনটিটিইউসি-র জেলা সদরের সভাপতি অরবিন্দ দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব।
সাংবাদিক বৈঠকে বক্তারা জানান, বাজেটের পরিসংখ্যানের মাধ্যমে সাধারণ মানুষের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্প ও আর্থিক পরিকল্পনার দিকটি তুলে ধরা হয়েছে।
