কল্পতরু মমতা, প্রত্যাশামতোই বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, বাজেটে বড় ঘোষণা

ভোটের মুখে রাজ্য বাজেটে প্রত্যাশিত সিদ্ধান্ত নিল তৃণমূল সরকার। বুধবার বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা বাড়ানো হচ্ছে। এবার উপভোক্তারা আগের তুলনায় ৫০০ টাকা বেশি করে পাবেন।

বাজেট ভাষণে জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২১ সালে এই প্রকল্প চালু হওয়ার পর একাধিকবার অনুদানের অঙ্ক বৃদ্ধি করেছে রাজ্য সরকার।

এতদিন পর্যন্ত

  • সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা মাসে ১,০০০ টাকা
  • তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে ১,২০০ টাকা

পেতেন এই প্রকল্পে।

নতুন ঘোষণা অনুযায়ী—

  • সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা এবার থেকে পাবেন মাসে ১,৫০০ টাকা
  • তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পাবেন মাসে ১,৭০০ টাকা

এই বাড়তি টাকা ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এদিন রাজ্যের অন্তর্বর্তী বাজেট (Vote on Account) পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় তৃণমূল সরকারের এটি শেষ বাজেট। দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ বিধানসভায় বাজেট ভাষণ শুরু হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহিলা ভোটব্যাঙ্ক ধরে রাখতেই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে এই অঙ্ক বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনান অর্থ প্রতিমন্ত্রী। তিনি জানান, ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হচ্ছে। ফলে এতদিনের ১৮ শতাংশ ডিএ বেড়ে দাঁড়াল ২২ শতাংশে। একইসঙ্গে তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে এবং ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ ডিএ মেটাতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *